ই-ভর্তি সহায়তা সিস্টেমে স্বাগতম
অর্থের অভাবে শিক্ষার সুযোগবঞ্চিত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২৬ এর আলোকে বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৪,০০০ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৬,০০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ৮,০০০ টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে। বিস্তারিত>>
আবেদনের পূর্বে বিজ্ঞপ্তি ও ব্যবহার নির্দেশিকা পড়ুন
ভর্তি সহায়তা নির্দেশিকা ২০২৬ সময় বৃদ্ধির বিজ্ঞপ্তি ব্যবহার নির্দেশিকা প্রত্যয়ন/সুপারিশ ফরম
আবেদনের নিয়মঃ
সর্বপ্রথমে প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোড করুন। তারপর প্রিন্ট করে পূরণ করুন ও আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন। অতঃপর ছবি, স্বাক্ষর, জন্মসনদ, অভিভাবকের এনআইডি, পিতা, মাতা ও শিক্ষার্থীর এনআইডি, ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন, প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার প্রমাণক
ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এর সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলুন।
১। প্রথমে রেজিষ্ট্রেশন করুন (যদি একাউন্ট না থাকে) ২। মোবাইল ভেরিফিকেশন করুন ৩। লগইন করুন ৪। আবেদন করুন ৫। ড্যাশবোর্ড থেকে আবেদন অবস্থা জানুন
সেবা সংশ্লিষ্ট তথ্য
কপিরাইট © ২০২৬ আইসিটি শাখা, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। সর্বস্বত্ব সংরক্ষিত।